জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন করের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ চত্বর, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হচ্ছে।
এ সময় ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনসাধারণকে নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হরিপুরকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখা সম্ভব বলে তারা আশা প্রকাশ করেন।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

2

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

3

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

4

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

5

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধে স্কুল পর্যায়ে আ

9

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

10

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

11

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

12

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভ

13

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

14

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

17

হরিপুরে রাস্তা বন্ধ করে বাড়িতে যাতায়াতে বাধা ও মারধরের অভিযো

18

পীরগঞ্জে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা,

19

শিরোনাম: কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে

20