জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইটভাটার পাশে শিশুকন্যা তওবার মরদেহ, হাসপাতালে মারা গেলেন কুপিয়ে আহত বাবা

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় পাঁচ বছরের শিশু তওবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে গোলাপ হোসেনের মৃত্যু হয়।
শিশুর মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের কাছে বাবা গোলাপ হোসেন ও মেয়ে তওবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একই ঘটনায় শিশু তওবাকে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বুধবার বিকেল ৫টার দিকে রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় কর্মরত তাঁর বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে মেয়েকে নিয়ে ফেরার পথে তাঁরা হামলার শিকার হন।
শিশু তওবার নানি তাসলিমা জানান, প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
পুলিশের অভিযান অব্যাহত
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

4

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

5

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

6

ইটভাটার পাশে শিশুকন্যা তওবার মরদেহ, হাসপাতালে মারা গেলেন কুপ

7

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেড মর্তুজা চৌধুরী তুলা ভাইয়ে

8

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

9

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

12

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

13

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

14

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

15

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

16

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

17

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

18

রাণীশংকৈলে পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন*

19

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

20