জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

জাগরণ বিডি ডেস্ক: 

শাপলা কলিকে দলীয় প্রতীক হিসেবে গ্রহণে সম্মতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাদা শাপলা, শাপলা এবং শাপলা কলি—এই তিন প্রতীকই এনসিপি ইসিতে প্রস্তাব করেছিল। এর মধ্যে শাপলা কলিকে ইতিবাচক মনে করে দলটি। তিনি জানান, দেশবাসীর কাছ থেকে তারা এ প্রতীক নিয়ে ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছেন। শাপলা কলি প্রতীকটি শাপলার চেয়ে উন্নত ধারণা বহন করে এবং এর মধ্যেই শাপলা ও কলির ভাবনা যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগ্রহী যেকোনো নাগরিক ৩০০ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করলে তা বিবেচনা করবে এনসিপি। পাশাপাশি দলটির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম যেন দ্রুত সম্পন্ন হয়—এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে মুখ্য সমন্বয়কের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং ইসি সচিব আখতার আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি এসে দেখেছি এ জেলায় ১৭ বছর উন্নয়ন কম হয়েছে ------ জেলা

1

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

2

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

3

অধিক মুনাফার আশায় রাণীশংকৈলের কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

6

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে স

7

রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধে স্কুল পর্যায়ে আ

8

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

9

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

10

পাবনায় বিএনপি নেতা রিপন ও ইজারাদার সালামকে গুলি করে হত্যা ‎‎

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

13

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

14

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

15

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

16

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

19

রাণীশংকৈলে শুভ শক্তি ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

20