জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে রাস্তা বন্ধ করে বাড়িতে যাতায়াতে বাধা ও মারধরের অভিযোগ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাড়ির যাতায়াতের রাস্তা জোরপূর্বক বন্ধ করা এবং বাধা দিতে গেলে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন— একই এলাকার মৃত ওয়ায়েদ আলীর ছেলে মোঃ মোতালেব (৫৫), মোতালেবের ছেলে মোঃ মুকুল (৩০) ও মোঃ স্বাধীন (২৫), এবং মোতালেবের স্ত্রী মোছাঃ কহিনুর (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বে ১নং বিবাদীর সাথে বাদীর একটি মামলার আপোষ সূত্রে ১ শতাংশ জমি বাড়ির প্রবেশের রাস্তা হিসেবে রেজিস্ট্রি দলিল মূলে নির্ধারিত হয় (দলিল নং- ২৫৫, তারিখ: ১৩/০১/২০২০ইং)। আপোষনামায় স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, ভবিষ্যতে বিবাদীরা বাদীর যাতায়াতের রাস্তা বন্ধ করতে পারবে না। কিন্তু সম্প্রতি বিবাদীরা ওই রাস্তার জমি জবরদখল ও যাতায়াত চিরতরে বন্ধ করার পায়তারা শুরু করেন।

গত ০২/১১/২০২৬ তারিখ সোমবার সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় অভিযুক্তরা লাঠিসোঁটা ও কোদাল নিয়ে বাদীর বাড়ির সামনের রাস্তার মাটি খনন করেন এবং নেট জাল দিয়ে রাস্তার মুখ ঘিরে বন্ধ করে দেন। বাদী এর কারণ জানতে চাইলে বিবাদীরা তাঁর চুলের মুঠি ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় ৪নং বিবাদিনী কহিনুর ইট ছুড়ে মারলে বাদীর মাথার বাম পাশে আঘাত লেগে ফোলা জখম হয়। এছাড়া ২ ও ৩নং বিবাদী বাদীর বাড়িতে ঢুকে পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে বাদীর ডাক-চিৎকারে সাক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে বিবাদীদের হুমকির মুখে পরিবারটি অবরুদ্ধ ও মানবেতর জীবনযাপন করছে।

এবিষয়ে জানতে মোতালেব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের দুই পক্ষ ভর্তি আছে।আমার স্ত্রী কোহিনুর আহত হাসপাতালে ভর্তি ছিল। পুলিশ আসছিলো মারামারির কোনো সত্যতা পাইনি।আমরা দুই পক্ষেই থানায় অভিযোগ করছি।ওই টা মিটে গেছে।

বুধবার (৪ নভেম্বর) বিকাল ৫ টা ১১ মিনিটে  এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জের এর মুঠোফোন কল দিলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

1

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

2

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

6

স্বামীর দুই কিডনি অকেজো, তবুও থেমে নেই রুমার জৈব সার উৎপাদন

7

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

10

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

11

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

12

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

13

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

14

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

15

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হরিপুরে আনন্দ র‍্যাল

18

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

19

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

20