মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হন। দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেও কলেজ মোড় থেকে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে বিশাল র‌্যালি বের করা হয়। শোডাউনটি আক্কেলপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করে।

শোডাউনে অংশ নেন জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেলসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার নেতাকর্মীরা।

নেতাদের দাবি, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনমনে পৌঁছে দেওয়া এবং দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন,
দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় হওয়ার এখনই সময়। জনগণের সমর্থনে ধানের শীষ বিজয়ী হবে— এমন বিশ্বাসও ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

1

রাণীশংকৈলে সেচ পাম্প ঘরে গাঁজার আড্ডা ৩ যুবকের কারাদণ্ড

2

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

5

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

6

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

7

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

8

প্রতিবাদ ‘শিক্ষকতা-লাভজনক কাজিগিরি একসঙ্গে, বিধি লঙ্ঘনের অভ

9

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

10

পীরগঞ্জে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা,

11

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

12

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

13

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন আহমেদ

16

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

17

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

18

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

19

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

20