মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

রিজওয়ান নওগাঁ। নওগাঁয় মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির সমাপনী ঘটেছে। এবারের মূল মন্ত্র ছিলো
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”। এই মূলমন্ত্র বা স্লোগানকে সামনে রেখেই গত বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়কের গোল চত্তর এলাকায় এই বৃক্ষ রোপন ও সমাপনী অনুষ্টিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল মহোদয় । এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় গুনিজন ও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক  বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি সাংবাদিক  সাদেকুল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে।”

অনুষ্টানের সভাপতি নওগাঁ পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক  ও বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক  মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ বনজ ঔষধি ও শোভা বর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ কি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে  প্রায় ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া, বৃক্ষ মেলায় ৭ দিনে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের কোন বিকল্প নেই।দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকা গাছের ভূমিকা অনস্বীকার্য। এই লক্ষে প্রত্যেক নাগরিকের উচৎ অন্ততঃপক্ষে তিনটি করে গাছ রোপন করা বাঞ্ছনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

2

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

3

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

4

বাউবি 'স্কুল অব ল' এর উদ্যােগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

13

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

14

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

15

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

16

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

17

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

18

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

19

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

20