মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

জাগরণ বিডি | হরিপুর প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে রকি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ দুপুরে উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রকি শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নাগর নদীতে গোসল করতে নামে রকি। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে রকিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
রকির আকস্মিক মৃত্যুতে শীতলপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, “মৃতের বাবা আমার কাছে এসেছিলেন। বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে রকি পানিতে ডুবে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

3

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

4

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

5

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

6

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

9

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

10

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

13

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

14

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

15

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

19

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

20