মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিরোনাম: কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে

সাম্প্রতিক কালে কিশোর অপরাধ আমাদের দেশে এক গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিশোর বলতে আমরা সাধারণত তাদেরকেই বুঝে থাকি যাদের বয়স ১৮ বছরের নিচে। যখন অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা কোন অপরাধ সংঘটিত হয়, তখন তাকে কিশোর অপরাধ বলা হয়।

বর্তমানে আমাদের সমাজে কিশোর অপরাধ এক ভয়াবহ আকার ধারণ করেছে। কিশোরদের উপযুক্ত শিক্ষার অভাব, দারিদ্রতা, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, সঙ্গ দোষ, মাদকের অবাধ বিস্তার, অপ্রাপ্ত বয়সে মোবাইল ফোনের ব্যবহার, বাবা-মায়ের মধ্যে কলহ-বিচ্ছেদ সহ নানা কারণে কিশোরদের দ্বারা অপরাধ সংঘটনের মাত্রা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে কিশোর গ্যাংয়ের দ্বারা চুরি, ছিনতাই, মারামারি, খুন, ইভটিজিং, জুয়া খেলা, সন্ত্রাসী কাযকলাপ, ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে।

এখন আমরা পত্র-পত্রিকায় চোখ মিললেই কিশোর গ্যাং দ্বারা সংঘটিত এই সব ফৌজদারি অপরাধসহ অহরহ ঘটনা সংঘটিত হতে দেখতে পাচ্ছি। যা সমাজ ও রাষ্ট্র ব্যবস্হার জন্য এক বিরাট অশনি সংকেত। কিশোর অপরাধের এই মাত্রা যদি না কমে তা সমাজ ব্যবস্হায় স্থিতিশীলতা ব্যাহত করবে, চরম অরাজকতা তৈরি করবে। 

কিশোর অপরাধ দমনে সরকারকে সর্বোচ্চ তদারকি করতে হবে এবং যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সব কিশোর গ্যাংদের বিরুদ্ধে প্রয়োজনে সরকারকে আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। 

কিশোর অপরাধ যে সব এলাকায় বেশি সংঘটিত হয়; সেই সব এলাকা গুলো চিহ্নিত করতে হবে এবং নজরদারি বাড়াতে হবে। অভিভাবক, পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত কাউন্সিলিং করতে হবে এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে।

এমনকি যারা কিশোর অপরাধ সংঘটনে আশ্রয়-প্রশয় দিচ্ছে; সেই সব মূল হোতাদের শেকড় উপড়ে ফেলতে হবে। দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মোঃ লিটন হোসেন লিটু 
শিক্ষানবিশ আইনজীবী 
ঢাকা জজ কোর্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

3

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

4

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

5

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভ

6

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

7

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

8

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

9

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

10

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

11

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

14

রাণীশংকৈলে পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন*

15

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

18

রাণীশংকৈলে সরকারী দোকানঘর বিক্রির অভিযোগ

19

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

20