মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপিতে হাফ ডজন মুখ

ঠাকুরগাঁও প্রতিনিধি, আবু তারেক বাঁধন:
পৌরসভা নির্বাচনসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে চলতি বছরের অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুম শেষে আগামী অক্টোবর থেকে সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকার আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায়।

যদিও এখনো পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য মেয়র প্রার্থীরা এরই মধ্যে আগাম প্রচারণা শুরু করেছেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নিজেদের প্রার্থিতার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন তারা।

বিশেষ করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের অনেকে ঈদের শুভেচ্ছা ও দোয়া কামনা করে পৌর এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন। কেউ কেউ ক্যালেন্ডার সংবলিত লিফলেটও বিতরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে সম্ভাব্য নয়জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
এর মধ্যে বিএনপির অন্তত ছয়জন নেতা মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তারা হলেন—পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর জামান আতিক।
এ ছাড়া গণঅধিকার পরিষদের পীরগঞ্জ উপজেলা সভাপতি আলমগীর কবির জুয়েলও মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী এখনো তাদের সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেনি। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবুল আহম্মেদ বলেন, ‘দলীয়ভাবে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সময় হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন ঠাকুরগাঁও জজ কোর্টের আইনজীবী আবু সায়েম এবং ৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম।
তবে নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করায় শেষ পর্যন্ত কারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

1

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

2

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

5

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

6

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

7

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

8

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

9

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

10

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

11

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

12

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

13

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

19

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

20