জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন

​ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি: 
ঠাকুরগাঁওয়ের রুহিয়া  উপজেলার ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন  প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, সহকারী প্রকৌশলী রাজিব হোসেন, উপ সহকারী প্রকৌশলী রাশেদুল আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল হকসহ ঠাকুরগাঁও জেলা, রুহিয়া উপজেলা এবং সেনুয়া ইউনিয়ন  বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পরিষদ চত্বরে একটি গাছে চারা রোপন করেন।

​সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভূল্লী উপজেলা গঠন করায় এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে।  কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সারসংকটের সমাধান এক প্রকার হয়ে গেছে, খুব দ্রুত আপনারা সার পাবেন। 

কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার ১ শত টাকা বলে জানান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

1

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

2

হরিপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

3

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

4

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

10

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

11

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরী

12

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

13

স্বামীর দুই কিডনি অকেজো, তবুও থেমে নেই রুমার জৈব সার উৎপাদন

14

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু

15

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

16

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

17

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুর

18

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

19

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

20