মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড়

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে এক বিরল আকৃতির দুই মাথাওয়ালা বাছুরের জন্ম নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক জালাল উদ্দীনের গাভীটি এই দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দেয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

গাভীর মালিকের স্ত্রী রুপা বেগম বলেন,

“গত কোরবানির সময় কাতিহার হাট থেকে গরুটি কিনেছিলাম। আজ সন্ধ্যায় এটি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। এমন বাছুর জীবনে দেখিনি, তাই প্রথমে ভয় লেগেছিল। এখন গাভীটি ভালো আছে। আমি ফিটার দিয়ে বাছুরটিকে দুধ খাওয়াচ্ছি, তবে এটি এখনো নিজে দুধ খেতে পারছে না।”

এদিকে ঘটনাটি জানতে পেরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,

“এটি এক ধরনের জন্মগত ত্রুটি। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক সমস্যার কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। গাভী ও বাছুর দুটোই বর্তমানে সুস্থ আছে।”

স্থানীয়দের ধারণা, এই অদ্ভুত বাছুর জন্মের ঘটনাটি এলাকাবাসীর কাছে বেশ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ: ওসিসহ ৫ পুলিশ স

1

জন্ম ও মৃত্যু নিবন্ধনে রংপুর বিভাগে সেরা তিন ইউএনও

2

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

3

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

4

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

5

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

6

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

7

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

10

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

বাউবিতে 'স্কুল অব ল'এর আয়োজনে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়

13

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

14

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

17

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

হাতীবান্ধায় ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শি

20