জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

লিটন হোসেন লিটু, বাউবি প্রতিনিধিঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 'স্কুল অব ল' এর মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। 'স্কুল অব ল' এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌস স্বাক্ষরিত আজ ২১ শে সেপ্টেম্বর সোমবার আগামী ৬ মাসের জন্য এই অন্তর্বর্তী কালীন কমিটি অনুমোদন করা হয়েছে।

উক্ত কমিটি মোট ১১ জন শিক্ষার্থীকে নিয়ে গঠন করা হয়েছে। তারা হলেন, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোঃ লিটন হোসেন লিটু, বাঁধন মল্লিক, ২০২১-২২ শিক্ষাবর্ষের ৯ম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান, সৌমিতা জান্নাত, নুসরাত জাহান, ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহীন, ১১তম ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দিন, ১২তম ব্যাচের আমিনা আক্তার বিথি এবং সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জোনায়েদ সাকি, মতিউর রহমান জিহাদ প্রমুখ। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন 'স্কুল অব ল' এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌস এবং সমন্বয়ক হিসেবে মুট কোর্ট সোসাইটির সব কিছু দেখভাল করছেন 'স্কুল অব ল' এর প্রভাষক সজল আহমেদ বাপ্পী। 

উল্লেখ্য, মুট কোর্ট সোসাইটি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের বাস্তব পরিবেশ এবং বিচার প্রক্রিয়ার সাথে পরিচিত করতে মুট কোর্ট সোসাইটি মুখ্য ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

1

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

5

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

পটিয়া প্রেস ক্লাবের জরুরি সভায় অপপ্রচারের তীব্র নিন্দা ও প্র

8

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

9

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

10

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

11

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

12

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

13

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

14

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

15

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

16

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

17

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

18

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

19

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

20