মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন*


মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও):-বেকারত্ব দূরীকরণ, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পোশাক তৈরি ট্রেডে ২১ দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঝহারুল ইসলাম, লাল মোহাম্মদসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পোশাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে পোশাক তৈরির কাজ শুরু করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

2

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

3

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

4

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

5

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

6

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

7

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

10

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

11

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

12

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

13

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

16

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

17

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

18

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

19

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

20