মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আহ্বান জেলা প্রশাসকের

মো: মোবারক আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ দেশে হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

সভায় ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে  নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করতে পৃথক পরিচয়পত্র রাখার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রতিমা বিসর্জনের যাতায়াতের জন্য পৃথক পথ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল আহম্মেদ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপির প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

1

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

2

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

3

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর: থানায় মামলা, জেলা কৃষি দপ

4

প্রতিবাদ ‘শিক্ষকতা-লাভজনক কাজিগিরি একসঙ্গে, বিধি লঙ্ঘনের অভ

5

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

6

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

9

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

10

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

15

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

19

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

20