মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সুমি আক্তার, জাগরণ বিডি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদক সেবনের দায়ে হাবিবর রহমান (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (নার্সারি) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত হাবিবর রহমান ওই গ্রামের মৃত নঈমউদ্দিন পানুয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন হাবিবর রহমান। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করতেন এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তার মা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের একটি দল হাবিবর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।
এরপর হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

8

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

9

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

12

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

13

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

14

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

17

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

18

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

19

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

20