জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌যাপন

নাজমুল হোসেন, রাণীশংকৈল, প্রতিনিধি।। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এএফসি নারী ফুটবল দিবস উদ্‌যাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং ফুটবলের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠানে প্রায় ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও প্রতিনিধি শরিফুল ইসলাম এবং রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নারীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ের মেয়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সম্ভাবনাও তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস

1

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

2

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

3

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেড মর্তুজা চৌধুরী তুলা ভাইয়ে

4

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

7

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ: ওসিসহ ৫ পুলিশ স

8

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

9

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

10

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

13

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

14

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

15

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

18

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

19

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

20