জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেসরকারিভাবে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের ঘোষিত ফলে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯৫ হাজার ৪৫০টি।

ঘোষিত ফলাফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭১৫। ফলে প্রাপ্ত ভোটের হিসাবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ছিল। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল অন্যতম আলোচিত বিষয়।

তবে ১৮৫টি কেন্দ্রের মধ্যে এখনো দুটি কেন্দ্রের ফলাফল বাকি থাকায় নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা ও আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে পুরনো সেতু যেন এখন মরণফাঁদ!

1

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

4

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

5

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

6

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

7

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

8

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

11

তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার, মেলেনি

12

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

13

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

14

রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জাহিদ

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

20