জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, জনগণের ভালোবাসাই বড়’— এমপি মির্জা ফয়সল

'
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:  ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া এবং ভুল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মী, ভোটার ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরং সঙ্গে আনা ফুল দিয়ে রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফয়সল আমীন বলেন, ‘ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, জনগণের ভালোবাসাই বড়'। জনগণের ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। নির্বাচনের সময় মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করাই হবে আমার প্রথম কাজ।’

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান অঞ্চল। এ অঞ্চলের কৃষকদের অন্যতম প্রধান সমস্যা সার। কৃষকদের স্বার্থ বিবেচনায় সারের সহজলভ্যতা নিশ্চিত করতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় সাধারণ মানুষ তাঁর বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন, কৃষি ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহেবুল্লাহ আবুনুর, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছয় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

1

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

2

রাণীশংকৈলে শুভ শক্তি ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, জনগণের ভালোবাসাই বড়’— এমপি মির্জ

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

7

সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, প্রত্যাহার অতিরিক্ত ডিআইজি

10

রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

16

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

17

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

18

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

19

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

20