জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চেষ্টা রাণীশংকৈল প্রেসক্লাবে ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

মো: মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রনহাট্টা চৌরঙ্গী এলাকার নিজ স্ত্রী সন্তান ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদের লোভে পাগল বানানোর চেষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের।

​সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি।

​সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি নিয়মিত প্রাইভেটকার চালানোসহ স্থানীয় জুয়েলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার এ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির দিকে নজর পড়ে নিজের ছেলে মাসুদ রানা, স্ত্রী নাসিরুন, মেয়ে আদিরুন, আকসেমা এবং হরিপুর উপজেলার রনহাট্টা চোরঙ্গী এলাকার জামাতা শাহজাহান কবিরের।। অভিযোগে তিনি আরো বলেন, আব্দুল কাদের তাদের নামে সম্পদ লিখে দিতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে (মানসিক ভারসাম্যহীন) বা পাগল প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সহজেই তার অঢেল সম্পত্তি দখল করে নেওয়া যায়। এছাড়াও তারা আমাকে জোরপূর্বক মনবাড়ি সাইকেয়াকিট্রিক কেয়ার এন্ড রির্সাস সেন্টার রংপুরে ২৮ দিন ভর্তি করে রাখে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিতা আব্দুল কাদের জোর দিয়ে বলেন, আমি শতভাগ সুস্থ মানুষ। স্থানীয় বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ আমার পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন। এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশন ও মেডিকেল সনদপত্র অনুযায়ী আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। এসময় সঙ্গে থাকা ভাতিজা জসিমউদ্দীনও বলেন,তার চাচা সম্পূর্ণ সুস্থ রয়েছে।

​তিনি আরও বলেন, শুধু সম্পদ লিখে না দেওয়ার অপরাধে নিজের সন্তান ও পরিবার তাকে সমাজে পাগল সাজিয়ে চরম হেয় প্রতিপন্ন করছে এবং তার ওপর অত্যাচার চালাচ্ছে। নিজের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় বাধ্য হয়ে ভুক্তভোগী আব্দুল কাদের বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

2

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

3

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

4

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

5

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

6

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

7

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

13

পীরগঞ্জে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা,

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

অধিক মুনাফার আশায় রাণীশংকৈলের কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস

16

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

17

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

18

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরী

19

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

20