জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল

মো: মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে জবরদখলের অভিযোগ উঠেছে। বৈধ দলিল ও আদালতের রায় থাকার পরও জমি নিয়ে সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন উপজেলার পদমপুর গ্রামের বারকাত আলী’র অসহায় পরিবার। এ ঘটনায় সুষ্ঠ বিচার ও জমির দখল ফিরে পাওয়ার দাবি জানিয়ে বুধবার (২১ অক্টোবর) রাণীশংকৈল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, উপজেলার পদমপুর মৌজার ৭৫ শতক জমির বৈধ দলিল রয়েছে তাঁদের। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের আদালত থেকে ২০১৮ সালে ডিগ্রি পেয়েছেন তাঁরা। এরপরও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জমিটি জবরদখলের অভিযোগ করেন তিনি। কিন্তু ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে স্থানীয় বাসন্ত, ধনেশ্বর, অতুল চন্দ্র, অক্ষয়সহ অনেকেই জমিটি জবরদখল করে। আমরা বাঁধা প্রদান করিলে তারা দলবদ্ধ হইয়া লাঠিয়াল বাহিনী দিয়ে জমিটি জবরদখল করে। বারকাত আলীর অভিযোগ, জমিতে বাধা দিতে গেলে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হন। একপর্যায়ে জমিটি জবরদখল করা হয় বলেও দাবি করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পক্ষ থেকে তাঁদের জমির পক্ষে কাগজপত্র দেখানো হয়েছে এবং তাঁদের পক্ষে মতামত দেওয়া হয়েছে বলে দাবি করেন বারকাত আলী। তবে এ বিষয়ে সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, আদালতের রায় ও এসিল্যান্ডের রায় মানা যাবে না, আমি এটার সিদ্ধান্ত দেব।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য মরিয়ম, সুবিরন ও তারাফুল বলেন, তাঁদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। তাঁরা অসহায় অবস্থায় রয়েছেন এবং এ সমস্যার সুষ্ঠ সমাধান চান।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের মুঠোফোনে বুধবার ৩.২১ মিনিটে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

5

রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জাহিদ

6

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

7

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

8

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

11

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

12

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

13

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

16

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20