মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকের অভিযোগ

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে দাউদকান্দিতে নিজের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে তরুণী অন্তঃসত্ত্বা হলে ওষুধ প্রয়োগের মাধ্যমে তার গর্ভের ভ্রূণ নষ্ট করা হয়।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তিনি বিয়ের জন্য চাপ দিলে জিসান প্রথমে সম্মতি জানালেও পরে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার তিনি আত্মগোপনে চলে যান। একই সময়ে তার চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দাউদকান্দি মডেল থানার তদন্ত পরিদর্শক সামছুল আলম বলেন, প্রাথমিক তদন্তে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং ব্যক্তিগত ও প্রতারণামূলক ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং মামলার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি।
উল্লেখ্য, মামলায় আনা অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। 

 এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

1

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

2

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

3

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

4

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

5

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

6

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভ

7

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

8

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

9

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

10

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

11

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

12

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

18

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20