মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্ত্রী

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে এবং চিকিৎসক আবুল কাশেমের চাচাতো ভাই।

বুধবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই আব্দুল কাদের জানান, তিন ভাইসহ পরিবারের সদস্যরা রাণীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে এক আত্মীয়ের দাফন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় রাস্তার ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় পৃথক মোটরসাইকেলে থাকা তিন ভাইয়ের মধ্যে আব্দুস সামাদের মোটরসাইকেলটি আচমকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সামাদ মারা যান। গুরুতর আহত মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে এবং সুরতহাল প্রক্রিয়া চলছে। অভিযোগ না থাকলে জিডির মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

1

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

2

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

5

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

6

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

7

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

10

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

13

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

14

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

15

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

16

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

17

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

18

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

19

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

20