জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি ৬৩টি আসন ফাঁকা রেখেছে, যার একটি বড় অংশ যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য বরাদ্দ হতে পারে। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত প্রায় ৩৫-৪০টি আসন শরিকদের দেওয়া হবে।

বিএনপি একটি সুত্র জানায়, শরিকরা যেসব আসনে আগ্রহী, সেসব আসনে বিএনপি প্রার্থী দেয়নি এবং এর বাইরেও কিছু আসন ফাকা রাখা হয়েছে। আলোচনার ভিত্তিতে তালিকায় পরিবর্তন আনা হতে পারে।

এ পর্যন্ত শরিক দলগুলো বিএনপির কাছে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে। এর মধ্যে—১২ দলীয় জোট: ২১ জন, গণতান্ত্রিক বাম ঐক্য: ১৯ জন, গণফোরাম: ১৬ জন, এলডিপি: ১৩ জন, এনডিএম: ১০ জন, লেবার পার্টি: ৬ জন, জাতীয় পার্টি (বিজেপি): ৫ জন, বিপিপি: ৪ জন, সমমনা জোট: ৯ জন।

এদিকে, গণতন্ত্র মঞ্চ অর্ধশত আসনে সমঝোতা চাইছে। গণঅধিকার পরিষদও শিগগিরই প্রায় ৩০ জনের তালিকা দেবে বলে জানিয়েছে।

সূত্র জানায়, ইমেজসম্পন্ন ও বিজয়-সম্ভাবনাময় নেতাদের অগ্রাধিকার দেবে বিএনপি। শিগগির শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

5

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

6

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

7

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

8

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

9

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

10

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

11

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হরিপুরে আনন্দ র‍্যাল

12

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

13

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

14

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

15

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

16

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

17

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

18

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

19

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

20