নুর মোহাম্মদ
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। সাম্প্রতিক দশকগুলোতে এটিই সবচেয়ে বড় সামরিক শুদ্ধি অভিযান বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত হলেন হে ওয়েইডং। তিনি ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) উপ-সভাপতি। তিনি মার্চ থেকে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন, যা তদন্তের জল্পনা বাড়িয়েছিল।


অন্য বহিষ্কৃতদের মধ্যে আছেন সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক মিয়াও হুয়া, রকেট ফোর্সের প্রধান ওয়াং হৌবিন, নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইউয়ান হুয়াঝি এবং সশস্ত্র পুলিশের প্রধান ওয়াং চুননিং।
বিশ্লেষকদের মতে, এই শুদ্ধি অভিযান শুধু দুর্নীতিবিরোধী প্রচেষ্টা নয়, বরং শি জিনপিংয়ের রাজনৈতিক ক্ষমতা আরও সুসংহত করার পদক্ষেপও হতে পারে।


শি জিনপিং দীর্ঘদিন ধরে দুর্নীতি দমনের নামে দলীয় শৃঙ্খলা ও আনুগত্য জোরদারের উদ্যোগ নিয়েছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এতে সেনাবাহিনী ও প্রশাসনে ভয় ও স্থবিরতার সংস্কৃতি তৈরি হতে পারে।


আগামী ২০ অক্টোবর দলের গুরুত্বপূর্ণ বৈঠক (ফোর্থ প্লেনাম) অনুষ্ঠিত হবে। সেখানে কারা উপস্থিত থাকবেন, তা থেকেই বোঝা যাবে—এই শুদ্ধি অভিযান কতটা বিস্তৃত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

1

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

2

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

3

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

4

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

5

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

6

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

7

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেসরকারিভাবে জয়ী বিএনপির মির্জা ফয়সল

8

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

9

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

10

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

11

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ

12

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

13

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

14

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

15

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

16

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

17

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

18

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

19

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

20