মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, যুবদল নেতা শরীফ আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে আটক করেছে পুলিশ।

শরীফ উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও উপজেলার নীলগা গ্রামের আবুল হোসেনর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও সংশ্লিষ্ট কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পরীক্ষাকেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৩৫–৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে অভিযানের মাধ্যমে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে আটক করে পুলিশ। 

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

5

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

8

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

9

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

10

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

11

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

12

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়

13

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

14

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

15

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

16

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

17

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

20