মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিন হোসেন, চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার, ছাত্রলীগের সক্রিয় কর্মী ইসতিয়াক মিলন, ঢাকা মহানগরীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম আহমেদ রিপন এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু।

ডিবি সূত্র জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) ভোরে গুলশান বিভাগের একটি টিম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক মেয়র রবিন হোসেনকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকা থেকে ইসাহাক সিকদারকে আটক করে।

একই দিন সন্ধ্যায় তেজগাঁওয়ের নাবিস্কো এলাকা থেকে লালবাগ বিভাগের সদস্যরা ছাত্রলীগ কর্মী ইসতিয়াক মিলনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাত ১১টার দিকে ডিবি সাইবার বিভাগের একটি টিম গুলশান এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম আহমেদ রিপনকে এবং রাত সাড়ে ১১টার দিকে নিকুঞ্জ-২ এলাকা থেকে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

1

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

2

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

5

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

8

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

9

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

10

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

11

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

12

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

13

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

14

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

15

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

16

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

17

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

18

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

19

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

20