মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সমাজকর্মীর

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রতিদিনের মতোই ভোরবেলার ব্যস্ততা সেরে মোটরসাইকেলে বের হয়েছিলেন সমাজকর্মী মাহাবুব আলম দুলাল (৩৭)। কাজের প্রতি দায়িত্ববোধে কোনদিন দেরি করেননি তিনি। কিন্তু রবিবার সকালটি আর অন্য দিনের মতো হলো না—হাজিরা খাতায় তার নামটি সেদিন খালি রয়ে গেল চিরদিনের মতো।


রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে সহকর্মী খায়রুল ইসলামকে সঙ্গে নিয়ে অফিসে যাচ্ছিলেন মাহাবুব। পথিমধ্যে খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তারা। মুহূর্তের মধ্যেই দু’জন সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান তাদের ওপর দিয়ে ছুটে যায়। সহকর্মীদের আর্তচিৎকারে স্তব্ধ হয়ে যায় আশপাশের পরিবেশ।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান—মাহাবুব আর বেঁচে নেই। তার নিথর দেহ দেখে হাসপাতালের করিডোরে ভেঙে পড়েন সহকর্মীরা। কেউ কান্না চেপে রাখতে পারেননি। বহু বছর ধরে যিনি সবার প্রিয় হয়ে সমাজসেবার দায়িত্ব পালন করেছেন, সেই মানুষটিই আজ ফিরে গেলেন না অফিসের দরজায়।

গুরুতর আহত অবস্থায় খায়রুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহাবুব আলমের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামে। তিনি মৃত আশির উদ্দিনের ছেলে। আর আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেস জানান, “ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

একটি সকাল, একটি যাত্রা—হঠাৎ করেই শেষ হয়ে গেল এক নিবেদিত সমাজকর্মীর জীবন। শোকের ছায়ায় ডুবে গেছে পরিবার, সহকর্মী আর পুরো সমাজসেবা অফিস। প্রতিদিন যে মানুষটি অন্যের সেবা করতেন, সেদিন তাকে আর বাঁচানো গেল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

5

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

10

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

11

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

15

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

16

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

17

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

18

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

19

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

20