জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটিয়া প্রেস ক্লাবের জরুরি সভায় অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুসরণ করে প্রকৃত স্থায়ী সদস্য ও ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে শিষ্টাচারবহির্ভূত ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার (১ নভেম্বর) পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর (দৈনিক ভোরের কাগজ), সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক (দৈনিক প্রথম আলো), অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী (দৈনিক জনতা), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বদেশ) এবং আপ্যায়ন সম্পাদক শাহজাহান চৌধুরী (দৈনিক মানবজমিন)।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এস এম জুয়েল (দৈনিক আমার বার্তা), আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ), রাফিউল আকরাম আলভী (খবরের কাগজ), মো. ওয়াহিদুল ইসলাম (মানবকণ্ঠ), মো. শাকিল (সকালের শিরোনাম), তামিম চৌধুরীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য।
সভায় বক্তারা বলেন, পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটি নিজস্ব গঠনতন্ত্র ও নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। প্রেস ক্লাবের সদস্যপদ পেতে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন করতে হয়। পরবর্তী সময়ে কমিটির অনুমোদন সাপেক্ষে সদস্যপদ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু প্রচার-প্রচারণা লক্ষ করা যাচ্ছে, যেখানে প্রেস ক্লাবের সদস্য নন—এমন কিছু ব্যক্তি নিজেদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সাংবাদিক সমাজের মর্যাদা, পেশাগত শিষ্টাচার ও সাংগঠনিক শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করছে।
তাঁরা বলেন, একটি পেশাদার সাংবাদিক সংগঠনের পরিচয় ও পদ-পদবি ব্যবহারের ক্ষেত্রে গঠনতন্ত্র, সাংগঠনিক নিয়মনীতি এবং স্বচ্ছতার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রত্যেকের দায়িত্ব।
সভায় বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড পরিহার করে পেশাগত শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখার অনুরোধ জানান তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

1

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

2

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

5

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে স

6

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

7

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

8

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

9

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

10

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

11

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

12

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

13

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

14

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

15

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

16

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

17

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

18

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

19

প্রতিবাদ ‘শিক্ষকতা-লাভজনক কাজিগিরি একসঙ্গে, বিধি লঙ্ঘনের অভ

20