মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদি আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: সাইমুম মুনিরা সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব আলী খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, রুহিয়া থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই জোবাইদুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগণ শাহা, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ​মোঃ মজাহারুল ইসলাম বাদল প্রমুখ।

​এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিউর রহমান, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাঁও ইউনিয়ন প্যানেল​চেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান ​অখিল চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, জননিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যক্রকম না থাকায় ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে, বক্তারা বলেন ভূমি অফিসের কার্যক্রম বন্ধ হওয়ায় নামজারী, খারিজসহ সকল সেবা নিতে আবারও ঠাকুরগাঁও সদর উপজেলায় যেতে হচ্ছে এতে করে অর্থনৈতিক খরচ যেমন বেশি হচ্ছে তেমনই সময় নষ্ট হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

1

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

2

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

3

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

4

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

5

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

6

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

7

রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

8

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

9

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

10

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

11

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

12

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

13

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

14

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

15

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

16

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

19

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

20