জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কবিরুল ইসলাম কবির-জাগরণ বিডি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) স্কুল অব ল-এর অধীনে পরিচালিত এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৭মে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স কক্ষে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাউবির কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হয়েছে এবং প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীরাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। তিনি শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন টি.এম আহমেদ হুসেইন, মো. নাসির উদ্দিন, রিচিমনি প্রমা, সজল আহমেদ, হারুন উর রশীদ, গাজী হাসান মাহমুদ, সুমন পারভেজ, কাজল রায় এবং শরীফ খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী লিটন হোসেন ও ১২তম ব্যাচের শিক্ষার্থী তাসনুভা তুশিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

1

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

2

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

আমি এসে দেখেছি এ জেলায় ১৭ বছর উন্নয়ন কম হয়েছে ------ জেলা

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

8

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

9

সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল

10

পাবনায় বিএনপি নেতা রিপন ও ইজারাদার সালামকে গুলি করে হত্যা ‎‎

11

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

12

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

13

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

14

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

18

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20