মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে সেচ পাম্প ঘরে গাঁজার আড্ডা ৩ যুবকের কারাদণ্ড

মো: মোবারক আলী, ​রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেচ পাম্প ঘরে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী এলাকায় কুলিক নদী ব্রিজের নিচের একটি সেচ পাম্প ঘর থেকে তাদের আটক করা হয়। ​দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন-উপজেলা পৌর শহরের বজলুর রহমানের ছেলে আশরাফুল (২৭),রেজাউল হকের ছেলে শামিউল হাসান (২৬) এবং আসালত ইসলামের ছেলে খালেদ (২৪)। আটককালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা এবং ১টি গাঁজা ভর্তি সিগারেট উদ্ধার করা হয়।
​স্থানীয়রা জানায়, কুলিক নদী ব্রিজের নিচের সেচ পাম্প ঘরটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকের আড্ডা চলছিল। বৃহস্পতিবার  সন্ধায় সেখানে ওই তিন যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ইউপি সদস্য শাহাজান আলীও কয়কজন স্বাক্ষীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধে আসামিদের প্রত্যেককে ১ মাস করে মোট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

3

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

4

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

5

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

6

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

7

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

8

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

9

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

13

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

14

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

15

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

18

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

19

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

20