জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : May 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: জাগরণ বিডি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হরিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

ক্যাম্পেইনে সাধারণ মানুষের মাঝে কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত ও নিরাপদ স্থানে ফেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ রোধে দ্রুত বর্জ্য অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
আনসার-ভিডিপির সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে উপস্থিত হয়ে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন করেন। তারা জানান, ঈদের সময় সঠিকভাবে পশুর বর্জ্য অপসারণ না করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বেড়ে যায়। তাই সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
এ সময় আনসার-ভিডিপির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেললে পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি জনস্বাস্থ্যের ঝুঁকিও কমবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিচ্ছন্ন হরিপুর গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

1

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

2

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

3

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

4

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

9

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

10

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

11

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

12

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

13

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

14

হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

17

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

18

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

19

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

20