জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

অনলাইন ডেস্ক | জাগরণ বিডি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন,
“একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
“জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের স্বাগত জানাই।”
জিতুর যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাও ছাত্রদলে যোগ দেন। তারা হলেন—
শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এছাড়াও ছাত্রদলে যোগদান করেছেন—
নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব,
আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল,
এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর,
রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক,
নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ,
বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি,
মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং
শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ও সোচ্চার ভূমিকা পালন করেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পরিচালিত বিভিন্ন আন্দোলনেও তিনি সামনের সারিতে ছিলেন। মূলত জুলাই আন্দোলনের মাধ্যমেই জাবি ক্যাম্পাসে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

1

স্বামীর দুই কিডনি অকেজো, তবুও থেমে নেই রুমার জৈব সার উৎপাদন

2

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

3

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

4

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

5

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

8

এক ক্যাম্পাসে সব মন্ত্রণালয়

9

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

10

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

11

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

20