মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জামায়াত

কবিরুল ইসলাম কবির-জাগরণ বিডি : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ সংসদীয় আসন এখন জেলার সবচেয়ে আলোচিত রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের কার্যত অনুপস্থিতিতে এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ে রূপ নিয়েছে। এর পাশাপাশি গণঅধিকার পরিষদও মাঠে সক্রিয় থাকায় ভোটের উত্তাপ দিন দিন বাড়ছে।

জামায়াত, বিএনপি ও গণঅধিকার পরিষদের তিন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়ার পর থেকেই জোর প্রচারণায় নেমেছেন। মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে মুখর হয়ে উঠেছে হরিপুর, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী এলাকার নির্বাচনী মাঠ।

পাল্টে গেছে রাজনৈতিক বাস্তবতা,,,,

ঠাকুরগাঁও-২ (হরিপুর–রাণীশংকৈল–বালিয়াডাঙ্গী) আসনের রাজনীতিতে দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাব থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকায় মাঠে দলটির সাংগঠনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

একসময় প্রশাসনিক ও মাঠপর্যায়ের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে থাকায় বিএনপি সাংগঠনিকভাবে সক্রিয় থাকলেও নির্বাচনী সুবিধা আদায় করতে পারেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই নীরব কিন্তু সংগঠিত কৌশলে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

বিএনপির ঘুরে দাঁড়ানোর চেষ্টা,,,,,,

আওয়ামী লীগের শূন্য মাঠকে বড় সুযোগ হিসেবে দেখছে বিএনপি। দলটি দীর্ঘদিন পর এই আসন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে।

ঠাকুরগাঁও-২ আসনটি গঠিত হরিপুর উপজেলার ৬টি, রাণীশংকৈল উপজেলার ২টি এবং বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে। তিন উপজেলার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি মাঠে নামিয়েছে বিএনপি—এমনটাই দাবি দলীয় সূত্রের।

বিএনপির প্রার্থী ডা. মো. আব্দুস সালাম,,,

এবার ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. মো. আব্দুস সালাম। তিনি ড্যাবের সাবেক মহাসচিব ও সুপরিচিত চিকিৎসক। দীর্ঘ ২৫ বছর পর এ আসনে বিএনপির দলীয় প্রতীক পেয়েছেন তিনি।


ডা. সালাম বলেন, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছি এবং তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছি। একইসঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সুখ–দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের কল্যাণই আমার রাজনীতি ও পেশাগত জীবনের মূল লক্ষ্য।ইনশাআল্লাহ, জনগণ আমাকে তাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব অর্পণ করবে—এই বিশ্বাস আমার রয়েছে। এবারের ঠাকুরগাঁও-২ আসনে পরিবর্তনের যে প্রত্যাশা ও প্রস্তুতি জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই আমি আশাবাদী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ডা. আব্দুস সালাম দায়িত্বশীল, শিক্ষিত ও জনমুখী নেতৃত্বের প্রতীক। শান্তিপূর্ণ নির্বাচন হলে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ।

জামায়াতের শক্ত অবস্থান,,,,
একসময় জোটসঙ্গী থাকলেও বর্তমান বাস্তবতায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের অনুপস্থিত মাঠে জামায়াত তাদের শৃঙ্খলাবদ্ধ কর্মীবাহিনী ও তৃণমূলভিত্তিক সংগঠনের মাধ্যমে শক্ত অবস্থান নিতে চাইছে।

জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম দীর্ঘদিন দলীয় রাজনীতি, সামাজিক কার্যক্রম এবং মসজিদ–মাদরাসা উন্নয়নে সক্রিয়। পাঁচবারের নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে এবারও তিনি মাঠে আছেন।

মাওলানা আব্দুল হাকিম বলেন, মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণই আমার শক্তি। সুযোগ পেলে সেবামূলক কাজ আরও সম্প্রসারিত করবো।

উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম বলেন, তিনি একজন সৎ, অভিজ্ঞ ও জনগণনির্ভর রাজনীতিক। ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়ন ও কল্যাণমূলক রাজনীতির সর্বোত্তম বিকল্প।

তরুণ ভোটে ভরসা গণঅধিকার পরিষদের,,,,,

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান তরুণ ভোটারদের মধ্যে বিশেষ পরিচিত মুখ। ২০১৮ সালের কোটা আন্দোলনের শীর্ষ নেতা ও নিয়মিত টকশো বক্তা হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে।

ফারুক হাসান বলেন, আমি তরুণদের কণ্ঠস্বর। রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।

গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মোজাক্কেরুল ইসলাম সুমন বলেন, ফারুক হাসান সময়ের চাহিদা অনুযায়ী সাহসী ও যোগ্য নেতৃত্ব।

উত্তপ্ত নির্বাচনী মাঠ,,,

তফসিল ঘোষণার পর থেকে ঠাকুরগাঁও-২ আসনের নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তিন প্রার্থীর শক্ত অবস্থান, দলের উচ্চপর্যায়ের সমর্থন এবং মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের সক্রিয়তায় ভোটযুদ্ধ জমে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ঠাকুরগাঁও-২ আসনের এই নির্বাচন জেলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

1

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

2

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

4

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

5

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

8

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

11

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

12

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

13

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

14

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

15

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

16

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

17

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

18

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

19

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

20