মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয় জীবন থেকেই বাড়ি ছাড়া রাজনীতি করে আসছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।


শ্রাবণের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। শ্রাবণের তিন ভাইও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের সক্রিয় নেতা।

পারিবারিক রাজনৈতিক ধারার বিপরীতে গিয়ে ছাত্রজীবনেই তিনি যোগ দেন বিএনপিতে। আওয়ামী লীগ নেতার ছেলে হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলে যুক্ত হওয়ায় বিষয়টি ভালোভাবে নেননি তার বাবা। নীতির প্রশ্নে অবস্থান পরিবর্তন না করায় দেড় দশকেরও বেশি সময় ধরে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন রয়েছে পরিবারের। দীর্ঘদিন শ্রাবণ বাড়ি যাননি; এমনকি পারিবারিক কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন না বলে জানা গেছে।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, পারিবারিক দূরত্ব ও মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে যশোর-৬ এলাকায় এখন আলোচনার কেন্দ্রে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ভোটারদের প্রত্যাশা—দীর্ঘদিন আড়ালে থাকা এই নেতা মাঠে নামলে কেশবপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

2

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

3

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

4

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

5

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

6

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

7

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

10

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

11

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

12

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

13

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

14

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

19

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

20