জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

পীরগঞ্জ  (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরের পীরগঞ্জ   মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার (১২ জুন ) সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা বখতিয়ার আহম্মেদ উজ্জল এবং পীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল,  কোরআন খতম,  ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা  হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রয়াত নেতাদের   রাজনৈতিক, সামাজিক ও  কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,  উপজেলা বিএনপির সহ-সভাপতি রিংকু চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মুরাদ হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল হক, সাবেক ছাত্রনেতা শরীফসহ উপজেলা  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বক্তারা বলেন, মরহুম বখতিয়ার আহম্মেদ উজ্জল ও সিদ্দিকুর রহমান উভয়েই দলের জন্য নিবেদিত প্রাণ ও একনিষ্ঠ  কর্মী ছিলেন এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


দোয়া মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

1

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

স্বামীর দুই কিডনি অকেজো, তবুও থেমে নেই রুমার জৈব সার উৎপাদন

5

রাণীশংকৈলে পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন*

6

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

7

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

8

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

9

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

12

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

15

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জাহিদ

20