জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক ক্যাম্পাসে সব মন্ত্রণালয়

জাগরণ বিডি | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে।

মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সব মন্ত্রণালয় ও বিভাগকে একই ক্যাম্পাসে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন, তিনটি বেজমেন্ট এবং ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া নতুন ক্যাম্পাসে মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া, ব্যায়ামাগার, পাসপোর্ট অফিস ও ডাকঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তবে নতুন সচিবালয় নির্মাণে মোট ব্যয়ের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্পে অর্থায়ন করবে সরকার।

সচিবালয় স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সচিবালয়ে জায়গার সংকটের কারণে ১৬টি মন্ত্রণালয়ের স্থানসংকুলান হয়নি। সব মন্ত্রণালয় ও বিভাগ একই স্থানে থাকলে সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সূত্র: মন্ত্রিসভার বৈঠক সূত্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

1

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

2

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

3

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

4

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

5

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

6

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

7

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

8

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

9

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

10

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

অধিক মুনাফার আশায় রাণীশংকৈলের কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

15

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

16

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

17

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

18

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

19

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

20