মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন মৌয়ালিরা

মোঃ মোবারক আলী, স্টাফ রিপোর্টার |
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ সরিষা আবাদ হওয়ায় ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। উপজেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌয়ালরা। এতে একদিকে যেমন মধু উৎপাদন বাড়ছে, অন্যদিকে সরিষার ফলনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৌচাষি অনিক ইসলাম জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পাশাপাশি মৌচাষের মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সংগৃহীত মধু স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বোতলজাত করে দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে সিরাজগঞ্জে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, সরিষা ক্ষেতের পাশের খোলা জায়গায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে মৌমাছির বাক্স। প্রতিটি বাক্সে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি মৌচাকের ফ্রেম থাকে এবং ভেতরে রাখা হয় একটি রানি মৌমাছি। রানি মৌমাছির উপস্থিতিতে হাজারো শ্রমিক মৌমাছি ওই বাক্সে এসে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌচাষিরা এসব চাক থেকে মধু সংগ্রহ করেন।
মধু সংগ্রহে আসা মৌচাষি আব্দুস সাত্তার জানান, বিশেষভাবে তৈরি স্টিল ও কাঠের বাক্সের ভেতরে সাতটি কাঠের ফ্রেমে মোমের সিট বসানো হয়। বাক্সের ওপরের অংশ কালো পলিথিন ও চট দিয়ে ঢেকে রাখা হয়। একটি রানি মৌমাছির বিপরীতে প্রায় এক থেকে দেড় হাজার শ্রমিক মৌমাছি থাকে। কয়েকদিন পর চাকগুলো খুলে মেশিনের মাধ্যমে মধু বের করে বোতলজাত করা হয়। প্রায় ১২০টি বাক্স থেকে প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ মন মধু সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা সজল বলেন, “প্রতিবছর সরিষার মৌসুম এলেই মৌচাষিরা এখানে আসে। মৌসুম শুরু হলে আমরা আগেই তাদের বিষয়টি জানিয়ে দিই।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে রাণীশংকৈলে সরিষার আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে মোট ৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর এ উপজেলায় সরিষার আবাদ ছিল ৬ হাজার ৪২৬ হেক্টর। কৃষকরা উচ্চ ফলনশীল (উফশী) বারি-১৪, ১৭ ও ২০ এবং বিনা-১১সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করছেন।
তিনি আরও বলেন, “সরিষা ক্ষেতের পাশে মৌচাষ হলে পরাগায়নের কারণে ফলন উল্লেখযোগ্য হারে বাড়ে। এতে কৃষক যেমন লাভবান হন, তেমনি বিনা খরচে মধু সংগ্রহের সুযোগ পান মৌচাষিরা। বারি-১৪ জাতের সরিষা ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই ঘরে তোলা যায় এবং প্রতি ৩৩ শতাংশ জমিতে প্রায় ৮ মন ফলন পাওয়া সম্ভব। সরিষা কাটার পর একই জমিতে বোরো ধান আবাদ করা যায়, ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।”
কৃষি বিভাগের তথ্যমতে, গত বছরের তুলনায় এবার সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এর ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৌচাষের বিস্তার ঘটায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

1

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

2

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

3

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

4

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে স

5

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

6

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

7

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

10

রাণীশংকৈলে সেচ পাম্প ঘরে গাঁজার আড্ডা ৩ যুবকের কারাদণ্ড

11

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

12

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

13

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

16

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

17

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

18

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

19

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

20