জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী মরকুন এলাকার টিএনটি কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে ভারতীয় এজেন্ট উগ্রপন্থি ইসকন সন্ত্রাসী বাহিনী কর্তৃক গুম করে হত্যাচেষ্টা, মুসলিম ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, অ্যাডভোকেট সাইফুর রহমান আলিফ হত্যাসহ ইসকনের সকল অপতৎপরতা বন্ধ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলন এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আবুল হাসান কাসেমীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দীর্ঘদিন যাবত বাংলাদেশে হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। ইসকন বাংলাদেশকে অভিন্ন ভারত ঘোষণার দাবিদার, অবৈধ অর্থ পাচার, ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম নারীদের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল করে ধর্ষণের মত নির্লজ্জ কাজে জড়িত। মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানো, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারণে ইসকন ইসরাইলি কায়দায় বাংলাদেশের বিভিন্ন জেলায় একের পর এক আস্তানা গড়ে তুলছে এ সন্ত্রাসী সংগঠনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, টঙ্গীতে জুমা মসজিদের ইমামকে গুম করে ভারত সীমান্তে নিয়ে গেছে, মুসলমান মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, বারবার পবিত্র কোরআনের অবমাননা করছে, ইসলামকে কটূক্তি করছে, সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে। ইসকন দেশের শত্রু, মানবতার শত্রু, সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু,ইসলাম ও মুসলমানদের শত্রু। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।
মাওলানা সুলতান মহিউদ্দিন বলেন, ইসকন নামক বিতর্কিত সন্ত্রাসী সংগঠনটি আরব বিশ্বসহ পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ এরা কিভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে দেশবাসী জানতে চায়। দেশ ইসলাম ও মানবতা রক্ষায় ইসকনের বিরুদ্ধে দেশপ্রেমী তাওহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সূত্র-আমার দেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

1

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জাহিদ

4

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

5

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

6

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

7

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

8

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

9

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

হরিপুরে রাস্তা বন্ধ করে বাড়িতে যাতায়াতে বাধা ও মারধরের অভিযো

13

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

14

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজের জল কপাট খুলে দিলেন -- প্রতিমন্

15

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

16

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

17

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

18

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, প্রত্যাহার অতিরিক্ত ডিআইজি

19

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

20