মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জাগোরণ বিডি:
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (DGFI) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির প্রধান।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—ডিজিএফআইকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ, আয়নাঘর নামে পরিচিত গোপন আটককেন্দ্র পরিচালনায় সংশ্লিষ্টতা, জঙ্গি নাটক সাজানো, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন।

এছাড়া, তার বিরুদ্ধে সেনাবাহিনীর বহু কর্মকর্তাকে জঙ্গি আখ্যা দিয়ে চাকরিচ্যুত ও কারাবন্দি করার অভিযোগও রয়েছে। ২০১২ সালে মেজর জিয়া গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন।

ডিবি জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়

2

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

5

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

10

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বি

11

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

12

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর: থানায় মামলা, জেলা কৃষি দপ

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

20