মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

মো: শামসুজ্জুহা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাতে জাল, সারি ব দ্ধ হয়ে পানিতে ফেলছেন শত শত মানুষ, কেউ ভেলায়, কেউ ছোট নৌকায় করে চলছে মাছ ধরার এক প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদীর বুড়ি বাঁধে মাছ ধরা উৎসব শুরু হয়েছে। এ উৎসবকে ঘিরে বাঁধে মাছ ধরতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শনিবার সকাল থেকে মাছ নিয়ে ডাঙ্গায় ফিরে আসেন তারা। এ উপলক্ষ্যে হাজার হাজার মানুষ আসেন মাছ শিকার করতে। অনেকে আসেন মাছ কিনতে। আশপাশে শুরু হয় মানুষের মিলন মেলার।
তবে এইবার চাহিদা অনুযায়ী মাছ না পাওয়াই অনেকেই হতাশা প্রকাশ করেছেন। দেশি প্রজাতির মাছ রক্ষায় কাজ রিং জাল নিধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন প্রশাসন।
শুক্রবার বিকেলে বাঁধের পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। গভীর রাত থেকে মাছ শিকারিরা পানিতে নামেন মাছ ধরার জন্য।
ঠাকুরগাঁও সদরের আকচা ও চিলারং ইউনিয়নে বুড়ি বাঁধের অবস্থান। প্রতিবছর বাংলা পঞ্জিকার কার্তিক মাসের প্রথম দিকে খুলে দেওয়া হয় জলকপাট। বাঁধে আটকে থাকা পানিতে নেমে পড়েন এলাকার মানুষ। তাঁদের সঙ্গে যোগ দেন আশপাশের শহর-গ্রামের লোকজন। এটা একসময় রূপ নেয় মাছ ধরার উৎসবে। এটা চলে তিন-চার দিন। মাছ ধরা এই উৎসব ঘিরে এলাকা পরিণত হয় মিলন মেলায়।

শুক্রবার বিকেলে বাঁেধর পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। পানি ধীরে ধীরে কমতে শুরু করলে মাছ শিকারীরা জাল নিয়ে পানিতে নামে মাছ ধরা শুরু করেন। বিশেষ করে দেশির মাছ পাওয়া বাঁধটিতে। টাকি, পুটি, মলা, ফলি, শিং, শোল, টেংরা মাছ বেশ ভালো দামে বিক্রি হয় বাঁধের সামনে।

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, স্থানীয়দের পানির চাহিদা পূরনে পানি উন্নয়ন বোর্ড ২ হাজার ৩৮৮ হেক্টর জমির উপর বাধটি নির্মাণ করেন ১৯৫২ সালে। যা পরে ১৯৭৮ সালে সংস্কার করা হয় চাষিদের সুবিধা দিতে। চলতি বছর বাঁধটির মাধ্যমে প্রায় ১ হাজার হেক্টর উচু জমির আমন ধানে সেচের চাহিদা পূরণ করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড।
পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার দর্শনার্থী আব্দুল হক বলেন, হাজার হাজার মাছ শিকারিসহ দর্শনার্থীরা ছুটে আসে বাঁধ এলাকায়। মাছ ধরার দৃশ্য দেখে খুব ভালো লাগছে। মাছ নিয়েছি একটু বেশি দাম তবে এখানকার অনেক স্বুসাদু তবে ব্যবসায়ি বাহির থেকে মাছ এনে বিক্রি করছেন।
বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জলকপাটে মাছ উৎসব শুরু হয়। হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অনেকেই মাছ সংগ্রহ করে নিয়ে যায়।
সদরের রহিমানপুর এলাকার মাছ শিকারি করিমুল ইসলাম বলেন, স্থানীয়রা রিং জাল ব্যবহার করে অন্যদের মাছ ধরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জাল দিয়ে আগেই বাঁধের মাছ ধরা হয়েছে। প্রশাসন এবার রিং বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত পারিনি।
স্থানীয় রমজান আলী বলেন, মাছ যাই পাওয়া যাক না কেন আনন্দটা সবচেয়ে বেশি। হাজার হাজার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। আমরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলঅম বলেন, বুড়ির বাধে দেশী প্রজাতির মাছ রক্ষায় কাজ করছি। সেই সাথে আগামীতে মাছ যেন আরও বেশি পরিমাণে হয় সে বিষয়ে লক্ষ্য রাখছি। চলতি বছর একাধিক বার অভিযান পরিচালনা করে রিং জাল ধংস করা হয়েছে বুড়ির বাঁ থেকে। দিন দিন মানুষের বিনোদনের জায়গা কমে যাচ্ছে। তাই কেউ আসছেন মাছ শিকার করতে আবার অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন বিনোদনের উদ্দেশ্যে। সর্বপরি বুড়ির বাঁধে মাছ উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়। শুধু ঠাকুরগাঁও নয় আশপাশের জেলা গুলো থেকেও অনেক মানুষ আসেন বুড়ি বাঁধের মাছ উৎসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

2

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

4

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

7

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

8

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

9

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

13

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

14

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20