জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্পন্ন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি জাগরণ বিডি॥

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, দৈনিক ভোরের কাগজ-এর হরিপুর উপজেলা প্রতিনিধি, নিবেদিত প্রাণ সাংবাদিক শফিকুল আজম চৌধুরী (সুজা ভাই)-এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে হরিপুর ইউনিয়নের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা নামাজ।

জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও অসংখ্য শ্রদ্ধাভাজন ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলেই আবেগভরে এই প্রিয় মানুষটির আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমের মৃত্যুতে প্রেসক্লাব পরিবারসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

একজন সৎ, নীতিবান ও মানবিক সাংবাদিক হিসেবে শফিকুল আজম চৌধুরী ছিলেন সকলের প্রিয় “সুজা ভাই”। তাঁর চলে যাওয়া হরিপুর সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

2

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

3

এক ক্যাম্পাসে সব মন্ত্রণালয়

4

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

5

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

6

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

7

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

ইটভাটার পাশে শিশুকন্যা তওবার মরদেহ, হাসপাতালে মারা গেলেন কুপ

13

হরিপুরে স্বেচ্ছাসেবক দলের আমগাঁও ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠ

14

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

15

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

16

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

17

রাণীশংকৈলে পুরনো সেতু যেন এখন মরণফাঁদ!

18

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

19

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

20