মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাজহারুল ইসলাম বাদল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ছালেহিয়া এলাকায় থাকা ঘনিমহেষপুর মৌজার নাডোবা কবরস্থানের নামে জমি দখলের চেষ্টা ও একটি ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’ কর্তৃক আয়োজিত পথসভা নিয়ে উদ্বেগ ও প্রতিবাদের মধ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন করেন মধ্য মহেষপুর মরহুম মফিজ উদ্দিন সরকার ঘনিমহেষপুর গোরস্থান সংরক্ষণ কমিটি, রুহিয়া ব্যানারের পক্ষ থেকে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রুহিয়া থানা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মহিরুল ইসলাম। বক্তব্যে তিনি অভিযোগ করেন যে, ২০ অক্টোবর বিকেলে উত্তরা বাজারে ‘ভূয়া গোরস্থান রক্ষা কমিটি’ নামধারী একটি মহল তাদের জমি নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করে তাদের মান সম্মানহানি করেছে এবং অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেয়া হয়েছে।

মাওলানা মহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ঘনিমহেষপুর মৌজার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের মরহুম মফিজ উদ্দিন সরকারের একক মালিকানাধীন উক্ত খতিয়ানি জমি (সি.এস খতিয়ান ৫১৭ ও এস.এ খতিয়ান ৫৪১) মোট ৫.৩০ শতক। তিনি জানান, ব্রিটিশ ও পরবর্তীতে এস.এ রেকর্ডে কবরস্থান হিসেবে যেসব আংশিক তালিকা ছিল, সেগুলো ইতিহাসগতভাবে ভুল বোঝাবুঝি থেকে লিপিবদ্ধ হয়েছে; বাস্তবে উক্ত জমির বড় অংশ বহু বছর ধরে পরিবারের নাতি-নিজস্বরা চাষাবাদ করে আসছেন।

বক্তৃতায় মহিরুল আরও বলেন, কয়েকজন আগারচাষী ও আধিয়ার চাষী অতীতে ওই জমিতে মৃতদের দাফন করেছিল; কিন্তু জমির প্রকৃত মালিক কখনোই দাফনে বাধা দেননি। ১৯৯০ সাল থেকে জমি বিক্রয়-ক্রয় শুরু হলে পরবর্তী সময়ে তিনি ও তাঁর জৈষ্ঠ ভ্রাতাও ওই জমি ক্রয় করেন—মোঃ মহিউল ইসলাম ৪৬ শতক ও আলহাজ্ব মাওঃ মোঃ মুজহারুল ইসলাম ২২ শতক—যার প্রমাণ হিসেবে প্রায় ১৩টি খোস কাওলা দলিল রয়েছে এবং ২০০৬ সালে মাঠ পর্চাসহ ডিবি খতিয়ান হয়েছে। তাদের রোপিত আম, লিচু ও ইউকিলিপ্টাস গাছগুলোর বয়স বর্তমানে প্রায় ২৫–৩০ বছর।

মাওলানার দাবি, উক্ত স্বরযন্ত্রশিল্পীরা নিজেদের উদ্যোগে কবর ভেঙে ফেলে এবং তাদের বিরুদ্ধে কবর ভাঙ্গার মিথ্যা মামলা দায়ের করে। তিনি বলেন, এর প্রতিক্রিয়ায় তিনি ৩০ জনকে আসামি করে কোর্টে মামলা করেছেন (মামলা নম্বর সি আর ১১৮, তারিখ ০৭/১০/২০২৫)। এছাড়া অভিযোগ উঠেছে, উক্ত ব্যক্তিরা তাদের রোপিত ইউকিলিপ্টাস গাছ কেটে নিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে রুহিয়া ছালেহিয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা জেলা, উপজেলা ও থানা প্রশাসনের নিকট সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তারা প্রশাসনের কাছে কুচক্রী মহলদের বিরুদ্ধে দৃঢ় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, তাঁদের সম্মান পুনরুদ্ধার ও জমি-দখল রোধ করার অনুরোধ জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

1

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

হরিপুরে প্রতি মাসে ফ্রি খাবারের আয়োজন গরীবের মেহমান খানার

4

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

7

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

10

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

13

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

14

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর: থানায় মামলা, জেলা কৃষি দপ

15

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

18

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

19

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

20