মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জাগরণ বিডি ডেস্ক:

মানবতার সেবাকে মূল লক্ষ্য ধরে কয়েক বছর আগে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছিল। রোববার (১ নভেম্বর) দুবাই প্রবাসী প্রধান উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ১০২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রোববার (১ নভেম্বর) বিকেলে দুবাই প্রবাসী প্রধান উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০২ সদস্যের বিশাল একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা সভাপতি, সৌদি প্রবাসী দুলাল আহমেদ সাধারণ সম্পাদক, মালদ্বীপ প্রবাসী মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক, সৌদি প্রবাসী মাসুদ রানা (পাভেল) দপ্তর সম্পাদক, সৌদি প্রবাসী জুয়েল রানা অর্থ সম্পাদক এবং সিঙ্গাপুর প্রবাসী মোস্তফা কামাল ত্রাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

এসময় উপদেষ্টা পরিষদের সাধারণ উপদেষ্টা আব্দুল মজিদ (মালয়েশিয়া) এবং কার্যকরী উপদেষ্টা আনারুল ইসলাম (সৌদি) উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা কামাল হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হওয়া আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আহবায়ক কমিটি মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হলো। আশা করি—এই কমিটি মানবিক কাজে নতুন দিগন্ত খুলে দেবে, সমাজের পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হবে।”

নবনির্বাচিত সভাপতি সোহেল রানা আবেগঘন কণ্ঠে বলেন, “দেশের বাইরে থাকলেও মাটির টান ভুলে যাই না। নানা দেশে নানা পেশায় থাকলেও আমরা ঠাকুরগাঁওয়ের সন্তান। জেলার দরিদ্র, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। আপনাদের সহযোগিতা থাকলে জেলা—দেশ, দুই জায়গাতেই কিছু ভালো রেখে যেতে চাই।”

প্রবাসীদের একতার এই উদ্যোগে প্রবাসী অঙ্গনে উৎসাহ ছড়িয়ে পড়েছে। অনেকেই আশা করছেন—এই সংগঠন মানবতার পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

1

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

2

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

5

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

6

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

7

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

8

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

9

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

12

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

13

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

14

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

15

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

16

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

17

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

20