মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্যকর তথ্য

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহিব্বুল্লাহ মিয়াজির আলোচিত “অপহরণ” ঘটনাটি আসলে স্বরচিত নাটক ছিল—এমন তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় জিএমপির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টঙ্গী পূর্ব থানার তদন্ত কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, “ভিকটিমের বক্তব্য ও প্রমাণের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। মোহিব্বুল্লাহ স্বেচ্ছায় গাজীপুর থেকে পঞ্চগড়ে গেছেন। অপহরণ বা হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

তদন্তে দেখা যায়, ২২ অক্টোবর সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত মোহিব্বুল্লাহ একা হেঁটে যাচ্ছেন—এমন ফুটেজ সিসিটিভিতে ধরা পড়ে। দুপুরে ঢাকার সোবাহানবাগে ও বিকেলে গাবতলীর শ্যামলী পরিবহন কাউন্টার থেকে তাকে পঞ্চগড়গামী বাসে উঠতেও দেখা যায়। পথে বগুড়ার এক হোটেলে নামাজের জন্য থেমেছিলেন, সেটির ভিডিওও পুলিশের হাতে রয়েছে।

জিজ্ঞাসাবাদে মোহিব্বুল্লাহ জানান, তিনি হঠাৎ পঞ্চগড় যাওয়ার সিদ্ধান্ত নেন। রাতে রাস্তার পাশে নামাজের সময় কাপড় ভিজে ঠান্ডা লাগায় জামা খুলে বসে পড়েন এবং ঘুমিয়ে যান। পরদিন সকালে স্থানীয়দের ফোনে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, “আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। হয়তো মানসিক বিভ্রান্তিতে এমন করেছি।”

জিএমপি কমিশনার জানান, “প্রথমে ঘটনাটি অপহরণ ভেবেছিলাম, কিন্তু তদন্তে সব পরিষ্কার হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করা দণ্ডনীয় অপরাধ।”

পুলিশ বলছে, কেন তিনি এমন আচরণ করলেন, তার পেছনে ব্যক্তিগত বা মানসিক কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গাজীপুর ও টঙ্গীজুড়ে চলছে ব্যাপক আলোচনা। ধর্মীয় ও সামাজিক মহলে প্রশ্ন উঠেছে—একজন খতিব কেন এমন নাটক সাজালেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

6

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

7

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

8

রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

9

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

12

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

13

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

16

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

17

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

18

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়

19

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

20