মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বাড়া বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিদ্বাড়া বাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শামীম (১৮) গুরুতর মাথায় আঘাত পান এবং তার মগজ বের হয়ে যায়। অপর আরোহী রিফাত (১৭) মারাত্মক আহত হন।

নিহত শামীম হরিপুর উপজেলার খোলরা গ্রামের মনিরের ছেলে এবং আহত রিফাত একই গ্রামের ইসরাফিলের ছেলে। তারা চাচাতো ভাই বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে শামীমের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

2

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

3

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

4

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

5

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুর

9

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

10

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

11

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

14

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ও

15

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

16

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

18

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20