মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জাগরণ বিডি: 

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মওদূদীর ইসলাম পালন করি না। যারা মওদূদীর ইসলাম চর্চা করে ও বিভ্রান্তি সৃষ্টি করে তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমরা মদিনার ইসলাম বিশ্বাস করি—যে ইসলাম নবী হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরাম প্রচার করেছেন।

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ‘আজমতে সাহাবা মহাসম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপরাধমূলক রাজনীতি থেকে শিক্ষা নিয়ে মানুষ ও ইসলামের পক্ষে ভালো রাজনীতি করতে হবে।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ অভিযোগ করে বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৯৭১ ও ২০২৪—এই দুই পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়েছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা সাহাবীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেয় বা পূজা-রোজাকে এক বলে—তাদেরকে ভোট দেয়া জায়েজ নয়। তিনি দাবি করেন, যদি ঈমান-ইসলাম বাঁচাতে হয়, জামায়াতকে ভোট দেয়া যাবে না। আকিদা ঠিক থাকলে শার্ট-প্যান্ট পরা বৈধ বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরও বক্তব্য দেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

সমাবেশটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

1

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

2

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

3

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

8

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

9

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

10

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

11

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

12

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

15

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

16

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

17

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

18

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

19

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

20