মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে

মোঃ মোবারক আলী, স্টাফ রিপোর্টার :
১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার। তিনি বলেন, “আমাদের দলে দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণের সেবা করাই আমাদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য।”

সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোটের প্রেস মিডিয়া সেলের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এলে বেকারদের বেকার ভাতা নয়, বিনা পয়সায় কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বিদেশে জনশক্তি রপ্তানি বাড়ানো হবে। পাশাপাশি স্থানীয় নদ-নদী খননের মাধ্যমে নদীর হারানো যৌবন ফিরিয়ে আনা হবে।”
এছাড়াও তিনি জানান, রাণীশংকৈল উপজেলায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ উন্নয়ন এবং একটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করাই হবে তাদের মূল লক্ষ্য।
উপজেলা জামায়াত সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস মিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল ও পৌর আমির আব্দুল মাতিন।
সভায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

1

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

2

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

3

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

4

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

5

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

6

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

7

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

8

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

9

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

10

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

16

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

20