মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম্পন্ন

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর আয়োজনে কমিউনিটি রিসোর্স টিচারদের মৌলিক প্রশিক্ষণ কোর্স-২০২৬ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রশিক্ষণের সমাপনী দিনে কোর্সটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এসময় তিনি বলেন, শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু। শিক্ষার্থীদের মনোভাব বুঝে পাঠদান করলে শিক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে। স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হওয়ায় তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

উপজেলার ৪০টি কমিউনিটি থেকে স্বেচ্ছাসেবী শিক্ষকরা দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশ, শেখার প্রতিবন্ধকতা শনাক্তকরণ এবং অভিভাবক ও কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করা হয়।

গত ৯ মার্চ রাণীশংকৈলে ইএসডিও প্রকল্প কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম, এডুকো প্রতিনিধি মোতাহের হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

1

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

2

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

3

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

4

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

5

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

6

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

7

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

8

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

9

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

10

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ও

11

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

12

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

13

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

14

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

15

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

16

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

17

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20