জাগরণ অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

জাগরণ বিডি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসার্স সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আনারুল–রিয়াজ–বিদ্যুৎ পরিষদের (বিএনপিপন্থি) মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। নির্বাচনে জামায়াতপন্থি প্যানেলের প্রার্থীরা ভরাডুবির মুখে পড়েন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৮টি পদের সবকটিতেই জয় পেয়েছে বিএনপিপন্থি প্যানেল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট।
এছাড়া সহসভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন—
যুগ্ম সম্পাদক: মো. মনোয়ার হোসেন উৎপল
দপ্তর সম্পাদক: মো. রাকিবুল ইসলাম রাকিব
প্রচার সম্পাদক: মো. আব্দুল মানিক
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. আলমগীর হোসেন শামীম
সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক: মো. মজিবুর রহমান
সাংগঠনিক সম্পাদক: মো. ফরমান আলী
সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোসাম্মৎ রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ডা. মোছা. হাবিবা হায়দার লিচু এবং মো. নাসির উদ্দিন।
প্রসঙ্গত, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর অর্থাৎ ২০২৬ ও ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

1

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

2

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

5

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

6

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

7

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

8

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

11

ইটভাটার পাশে শিশুকন্যা তওবার মরদেহ, হাসপাতালে মারা গেলেন কুপ

12

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

13

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

14

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

15

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

রাণীশংকৈলে পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন*

19

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

20